
প্রোডাক্ট ডেলিভারিঃ
ড্রপ-শপের সকল পার্সেল ক্লোজড বক্স ডেলিভারি হবে অর্থাৎ ডেলিভারির সময় আগে পেমেন্ট করে পার্সেল রিসিভ করতে হবে এবং ডেলিভারির সময় প্রোডাক্ট চেক করে দেখে পছন্দ হলে নেবে পছন্দ না হলে রিটার্ন করার বা ডেলিভারি নেয়ার কোন সুযোগ নেই। ডেলিভারি কোম্পানির কাজ শুধু ডেলিভারি করা, প্রায় সকল টেক বা গ্যাজেট প্রোডাক্ট এর ক্ষেত্রে বিশেষত যেসকল প্রোডাক্ট ব্যাটারি অপারেটেড তা প্রথমে ৩/৬ ঘণ্টা চার্জ দিয়ে যথাযথ নিয়মে টেস্ট করতে হয় কিন্তু ডিভাইস চার্জ করার জন্য কুরিয়ার এজেন্ট নিশ্চয়ই অন্তত ২/৩ ঘণ্টা অপেক্ষা করবেনা এছাড়াও ইনস্ট্যান্ট রিটার্নের কোন অপশন কাস্টমারকে অফার করবেন না। মনে রাখবেন আমরা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করছি, ট্রায়াল দেয়ার জন্য পাঠাচ্ছি না। অনেকেই বলতে পারে ৩০ মিনিট চার্জে দিয়ে টেস্ট করে নেবে এটিও সম্ভব হবে না কেননা চার্জ দেয়ার পরে তা মোবাইলের সাথে কনফিগার করতে হবে এর জন্যও আলাদা সময় এবং এক্সপারটিজ প্রয়োজন হতে পারে যা একজন কুরিয়ার ম্যান সেই সাপোর্ট দেবে না। তা ছাড়া কোন সমস্যা হলে জেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করেন।
প্রোডাক্ট ডেলিভারি পাবার পর বাসায় নিয়ে অবশ্যই ফুল আনবক্সিং ভিডিও করতে হবে। প্যাকেজে কোন কিছু মিসিং বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে এই ভিডিও প্রুফ হিসাবে আমাদের পাঠাতে হবে এবং ইনভেস্টিগেট করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। আমাদের দিক থেকে ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে আমরা নিজ খরচে রিপ্লেস করে দেবো।
রিটার্ন পলিসিঃ
যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি সেগুলিসহ সকল প্রোডাক্ট ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টের কোন ফল্ট প্রমাণিত হলে তা আমাদের কাছে সুন্দরবন কুরিয়ার বা পাঠাও বা রেডেএক্স বা ই-কুরিয়ার বা স্টিডফাস্ট বা অন্য যেকোনো কুরিয়ার যা অফিস ডেলিভারি করে এমন কুরিয়ার দিয়ে নিচের ঠিকানায় কুরিয়ার করতে হবে।
নোটঃ প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই ডেলিভারির সময় সাথে যা যা পেয়েছে সব কিছু এবং সুন্দর করে বক্স করে র্যাপিং করে পাঠাতে হবে। প্রোডাক্টের বক্সে টেপ লাগানো যাবে না। বক্স না থাকলে প্রয়োজনে পত্রিকার কাগজ দিয়ে তার উপড়ে টেপ লাগিয়ে কুরিয়ারে পাঠাতে হবে। ভালভাবে প্যাকিং না করলে প্রোডাক্ট বা বক্স নষ্ট হলে বা রিসেলেবল কন্ডিশনে না থাকলে রিটার্ন রিকোয়েস্ট একসেপ্ট করা হবেনা।
আমাদের কাছে কুরিয়ার করার ঠিকানাঃ
Zotech Mart BD Office, Chandradighalia, Gopalganj Sadar, Gopalganj, Dhaka: 8013
Contact person: Mr. Shohanuzzaman
Mobile Number: 01331775564
স্টেপ ১ঃ প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর পরে অবশ্যই বুকিং এর স্লিপ কাস্টমার থেকে নিয়ে আমাদের WhatsApp করবেন 01331775564.
স্টেপ ২ঃ প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে চেক করা হবে এবং কাস্টমারের অভিযোগ সত্য প্রমাণিত হলে কাস্টমারকে প্রোডাক্ট চেঞ্জ করে দেয়া বা ইস্যু শলভ করে দেয়া হবে।
স্টেপ ৩ঃ আমাদের টেস্টে প্রোডাক্টের কোন ফল্ট না থাকলে কাস্টমারের থেকে থেকে কুরিয়ার ফী পাবার পর সেই সেম প্রোডাক্ট আবার কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করা হবে। প্রয়োজনে ভিডিও শেয়ার করা হবে।
স্টেপ ৪ঃ প্রোডাক্টে ফল্ট পাওয়া গেলে, ইস্যু ফিক্স করে বা রিপ্লেস করে আমাদের নিজেদের খরচে কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করে দেয়া হবে।
ডেলিভারি এবং রিটার্নের জন্য কতদিন সময় লাগতে পারে?
আমাদের দিক থেকে প্রতিটি অর্ডার প্রসেস করার জন্য আমরা ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি তবে চেষ্টা করি যতদ্রুত সম্ভব কুরিয়ারে হ্যান্ডওভার করতে। সাধারণত ঢাকার ভিতরের ডেলিভারি কুরিয়ারে হ্যান্ডওভার করার ১-৩ দিনের মধ্যে ডেলিভারি হয়। ঢাকার বাইরের ডেলিভারির ক্ষেত্রে ২-৫ দিনে ডেলিভারি হয়ে থাকে।
রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে সেটি চেক করে ইস্যু ফাইন্ডআউট করা থেকে শুরু করে প্রপার সল্যুশন দেয়ার জন্য ৫-১০ দিন সময় লাগতে পারে। এর পরে কুরিয়ারে হ্যান্ডওভার করা হবে।
Payment Notice
আপনার প্রোডাক্ট এর মূল্য এবং ডেলিভারি চার্জ সহ যত টাকা হবে তার মধ্য থেকে ২০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। আমাদের পেমেন্ট মেথড হলো বিকাশ এবং নগদ। নিচে পেমেন্ট অপশনে অপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে সেন্ড মানি করতে হবে। তারপর যে নাম্বার দিয়েছেন মানি করেছেন সেই নাম্বারটি এবং ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে।
আপনি কোন প্রোডাক্ট অর্ডার করার পর যদি অর্ডারটি ক্যানসেল করতে চান তাহলে এক ঘন্টার মধ্যে ক্যানসেল করতে হবে তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এক ঘন্টা পর আপনার অর্ডার ক্যানসেল করা যাবে না এবং আপনার টাকাও ফেরত দেয়া হবে না।
আরো কোন তথ্য জানতে হলে বা কোন সহযোগিতা লাগলে নিচে দেয়া নাম্বারে কল করুন, জোটেক মার্ট সাপোর্ট টিম আপনাকে যথাসাধ্য সহযোগিতা করবে।
Call: 01331775564
Happy Shipping- ধন্যবাদ ❤️

